শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাহস থাকলে দেশে আসুন, মামলা ফেস করুন: তারেকের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনি (তারেক রহমান) ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে এসে মামলা ফেস করুন।  তিনি বলেন, এদেশের মানুষ দেখতে পারবে, আপনি (তারেক রহমান) কী করেছিলেন।

সরকারের উন্নয়নের কথা টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি কোন দিকের কথা বলব, কয়টার উদাহরণ দেব। প্রধানমন্ত্রী মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন। ৯৯৯ আজ সারা বাংলাদেশের জনপ্রিয় নম্বর।  

তিনি বলেন, বিএনপি ক্যান্টমেন্ট থেকে তৈরি হয়েছিল, যারা জাতির পিতার হত্যার দিনে জন্মদিনে কেক কাটে, যারা জাতির পিতার হত্যাকারীদের নিয়ে বিদেশে প্রতিষ্ঠা করে, সেই দল কিনা আবার ভোট চায়। জনগণের কাছে ভোট চায় ভালো কথা, জনগণ যদি ভোট দেয় আবার ক্ষমতায় আসবে। এত ফালাফালির কী দরকার? 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাস্তা বন্ধ করে যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন, আবার ভাঙচুর করেন, আবার যদি নৈরাজ্য সৃষ্টি করেন, নিরাপত্তা বাহিনীর দরকার হবে না, আমাদের নেতাকর্মীরাই জবাব দিয়ে দেবেন।  

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তিপূর্ণ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit