শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

রাষ্ট্রবিরোধী প্রচার নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ (অডিও, ভিডিও, লেখা ও ছবি) প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো সর্ম্পকে জানাতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও কপিরাইট অফিসকে তাগিদপত্র দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা অংশ নেন। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে লাইকি অ্যাপে কুরুচিপূর্ণ প্রচার নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দেয়া জবাব কমিটির মনঃপূত হয়নি। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে নজরদারি জোরদার ও আইনি ক্ষমতা প্রয়োগ এবং পরবর্তী বৈঠকে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং কপিরাইট অফিসের যৌক্তিক মতামত উপস্থাপন করার পরামর্শ দেন কমিটির সভাপতি সিমিন হোসেন। 

বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী ‘কনটেন্ট’ প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানাতে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং কপিরাইট অফিসকে গত বছরের ১৫ ডিসেম্বর চিঠি দেওয়া হয়েছে। এখনো তার জবাব পাওয়া যায়নি। পরে কমিটি এ বিষয়ে তাগাদা দিয়ে আবারো চিঠি দেওয়ার সুপারিশ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit