বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে কৃষি বিভাগের ঝটিকা অভিযান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক ঝটিকা অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাই নাশক ও নকল সার জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুনের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদ্বয় যথাক্রমে মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগের একটি টিম ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ‘আপন বীজ ভান্ডার’ এর স্বত্বাধিকারী মোঃ আনিছুর রহমান (লেবু)’র ব্যবসা প্রতিষ্ঠান হতে ইস্পাহানী, এগ্রো কোম্পানীর বালাই নাশক কে-মাইট ৪ বোতল, সোক্রপ সাইন্স কোম্পানীর বালাই নাশক এক্টিভ পাওয়ার ৮ বোতল, পারটেক্স কোম্পানীর এগ্রোডিয়ন ১৯ প্যাকেট, ব্যাবিলন এগ্রি সাইন্স লিঃ সেস্জিম ১ প্যাকেট, ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ ব্যবসা প্রতিষ্ঠান হতে নকল সাপোর্ট জীপসাম ১০০ কেজি, সবলী জীপসাম ৪০০ কেজি এবং হাসান আলী নামক ব্যবসায়ীর নিকট হতে ৮ কেজি রংধনু জিংক (মনো) জব্দ করা হয়।

পরে জব্দকৃত সার ও বালাই নাশক আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন ফাঁকা মাঠে প্রকাশ্য জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় উপ-সহকারী উদিভদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মকসেদ আলী, সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ , উৎসুক জনতা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit