বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বইমেলায় উসকানিমূলক বই প্রকাশ করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ Time View

ডেস্ক নিউজ : অমর একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো থ্রেট বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবারের অমর একুশে বইমেলায় কোনো ধরনের বক্তব্য বা উসকানিমূলক বই প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলা একাডেমি থেকে শুরু করে পাঠ্যপুস্তক ব্যবসায়ী লেখক যারা আছেন সবাই নজর রাখছে।

ডিএমপি কমিশনার বলেন, পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারব। তবে যারা বইমেলায় আসবেন তারা যদি সুশৃঙ্খলভাবে বইমেলায় প্রবেশ করে তাহলে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সফল হবে।

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit