শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সমীক্ষা: আগামী অর্থবছরেও নিম্নমুখী থাকবে ভারতের জিডিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বুধবার ভারতের সংসদে উঠছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব। এর আগে আজ মঙ্গলবার ভারতের লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

যে সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস বলছে, আগামী (২০২৩-২৪) অর্থবছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।

গত তিনটি অর্থ বছরের মধ্যে বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, করোনা অতিমারির পাশাপাশি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধির হার ৬.৮ শতাংশে পৌঁছানোর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। চলতি অর্থবছরে (২০২২-২৩) আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ। গত অর্থবছরে (২০২১-২২) বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।

আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে, গত তিন বছরের মধ্যে বৃদ্ধির হার কিছুটা কমলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিময় হারের দিক থেকে পঞ্চম। মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও বিদেশি বিনিয়োগ আসার পথে তা বাধা হবে না বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে। তবে মূল্যবৃদ্ধির অভিঘাত দীর্ঘায়িত হতে পারে বলেও জানানো হয়েছে সমীক্ষা রিপোর্টে।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit