শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নিজের গলা কেটে প্রবাসীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাইদুল ইসলাম লেদু (৫০) নামে এক প্রবাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের ভাতিজী সাথী খাতুন জানান, আজ মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম বিসমিল্লাহ, আল্লাহু আকবর বলে চিৎকার করেন। চিৎকার শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখি চাচা ছুরি দিয়ে নিজের গলা কাটছেন। ডাক দিলে স্থানীয়রা এসে গলাকাটা অবস্থায় চাচাকে দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্ত শেষে তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit