রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লেন হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের পদটি ফাঁকা আছে। সেই শূন্যস্থান চন্ডিকা হাথুরুসিংহে পূরণ করবেন এমন গুঞ্জন বেশ কয়েকবারই ভেসে উঠেছে। যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে গুঞ্জনের মাত্রাটা আরও বাড়িয়ে দিলেন হাথুরুসিংহে নিজেই। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন এই লঙ্কান।

হাথুরুর চাকরি ছাড়া প্রসঙ্গে নিউ সাউথ ওয়েলস পুরুষ ক্রিকেটের হেড মাইকেল ক্লিঞ্জার বলেন, ‘শেষ দুই বছরে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস, দ্য ব্লুস ও সিডনি থান্ডারের হয়ে অসাধারণ অবদান রেখেছেন চন্ডি এবং তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। তবে তার আন্তর্জাতিক দলে কোচিং করানোর ইচ্ছাটা আমরা পুরোপুরি বুঝি  এবং তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমরা তাকে শুভকামনা জানাই। ‘

তাহলে কি বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে? ইঙ্গিতটা এমনই মিলছে। যদিও গতকাল সিলেটে নতুন কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘এখনো তাই। চলে আসবে। আমি তো জানি না। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। খবর তো আমি দেইনি। দেখতে পাবেন। ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। আসবে। কে আসবে সেটা এখনো বলবো না। ’

কবে হেড কোচ আসবে এ নিয়ে প্রশ্নের জবাব দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাবো। ’২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ ২১ টেস্টে ৬, ৫১ ওয়ানডেতে ২৫ ও ২৯ টি-টোয়েন্টিতে ১০টি জয় পেয়েছে বাংলাদেশ। এদিকে, গত ডিসেম্বরে ভারত সিরিজের পর টাইগারদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান রাসেল ডমিঙ্গো।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit