শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘শিরোপাটি যেন বলছিল, এসো আমাকে স্পর্শ করো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের স্বর্ণালী ঝকঝকে শিরোপাটি সকল কিছু ছাপিয়ে শুধুমাত্র মেসির দিকে তাকিয়ে বলছিল, ‘এসো, হাতে নাও, এখন তুমি আমাকে স্পর্শ করতে পারো।’ নিজের একান্ত অনুভূতি এভাবেই বর্ণনা করেছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। 

সোমবার এক রেডিও সাক্ষাৎকারে মেসি এভাবেই তার শিরোপা জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করেন।

বিশ্বকাপে সামনে থেকে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। 

আর্জেন্টাইন উরবানা প্লে রেডিও স্টেশনের সঙ্গে কথা বলতে গিয়ে মেসি বলেন, ‘শিরোপাটি যেন আমাকে ডাকছিল। সুন্দর একটি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আমি ওটার পাশ দিয়ে যাবার সময় কোন দ্বিধা করিনি, ইচ্ছা করেই চুমু খাই।’

ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে শেষ পর্যন্ত অধরা শিরোপাটি নিজের করে নিয়েছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এছাড়া কোপা আমেরিকার তিনটি ফাইনালে পরাজিত হয়ে অবশেষে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করতে আর্জেন্টিনাকে সহযোগিতা করেন মেসি। 

বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত ঈশ্বর আমাকে এটা উপহার দিয়েছেন।’

১৯৮৬ সালে সর্বশেষ দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা শিরোপা লাভ করেছিল। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর মেসি উপহার দিলেন তৃতীয় শিরোপা। মেসি বলেন, ‘ম্যারাডোনার হাত থেকে ট্রফিটি পেলে আরও বেশি খুশী হতেন। তিনি অন্তত আর্জেন্টিনার শিরোপা জয় দেখতে পেতেন। তবে উপর থেকে তিনি আমাকে শক্তি যুগিয়েছেন। আমাকে আরও যারা ভালবাসেন তাদের কারণেই আমি শিরোপা জয়ের আত্মবিশ্বাস পেয়েছি।’

কাতার বিশ্বকাপের পর অনেকেই মনে করেছিলেন মেসি হয়তবো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিবেন। কিন্তু তিনি খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়ে গেছে মেসির। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপা ছাড়াও, পিএসজির জার্সি গায়ে লিগ ওয়ানের শিরোপা ও সাতবারের ব্যালন ডি’অর এসবই মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিয়ে দিয়েছে। 

বাকি ছিল শুধুমাত্র বিশ্বকাপ, যেটা অর্জন করে মেসি প্রমাণ করেছেন সেরা হতে হলে সবদিক থেকেই সেরা হতে হয়।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit