শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

পাঠান নিয়ে মুখোমুখি কঙ্গনা-উরফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পাঠান সিনেমা ভারত জুড়েই পাচ্ছে উষ্ণ অভ্যর্থনা। চার বছর পর ফেরা মিস্টার খানকে বরণ করে নিতে কোনো আয়োজনের কমতিই রাখেনি ভারতের দর্শকরা। শুরুতেই যে বিতর্ক, নানা রকম উস্কানির বিষবাষ্প ছড়িয়ে ছিল পাঠান নিয়ে; তা সিনেমা মুক্তির পর মিইয়ে গেছে। উল্টো চারিদিকে চলেছে শাহরুখ বরণের উৎসব।

শাহরুখ খানের সিনেমার এমন দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে টুইট করেছেন কঙ্গনা রানৌত। বিজেপি ঘেঁষা এই বলিউড অভিনেত্রী দাবি করেছেন, ধর্ম নিরপেক্ষ ভারতের প্রমাণ মিলেছে পাঠানে।

প্রিয়া গুপ্তের টুইট রিটুইট করে কঙ্গনা লিখেছেন, ‌‘বেশ ভালো বিশ্লেষণ। এই দেশ কেবল খান আর খানদের ভালোবাসে। এটা খানদের সময়। তারা মুসলিম অভিনেত্রীদের প্রতিও আচ্ছন্ন। তাই ভারত ঘৃণা ও ফ্যাসিবাদের দেশ, এটা বলা খুবই অন্যায়। ভারতের (অসাম্প্রদায়িক) মতো আর কোনো দেশ বিশ্বে নেই।’

কঙ্গনার এমন কথা ভালোভাবে নিতে পারেননি আরেক আলোচিত ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তিনি পাল্টা টুইটে লিখেছে, ‘ওহ মাই গোশ, কী বিভাজন! মুসলিম অভিনেতা, হিন্দু অভিনেতা। শিল্পকে ধর্ম দিয়ে ভাগ করা যায় না। তারা সবাই অভিনেতা।’

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit