শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিশ্বে প্রথম ‘অনলাইন’ কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নতুন কোচ খুঁজছে পাকিস্তান। কিন্তু বেশ কয়েকজন পছন্দের তালিকায় থাকলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি দেশটি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। 

তিনি বেশিরভাগ সময়ে ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন বাবর আজমদের। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সবসময় সশরীরে মাঠে থাকবেন না।

পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে।

কিছু দিন আগেই এক সংবাদ সম্মেলনে পিসিবিপ্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তার পরেই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে।

আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই— আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গেছে। অনেক বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit