বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচার জন্য আকুতি করছে

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রতিভাবান লুকাস দাস (৪৬) হেপাটাইটিস বি ভাইরাস সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। লুকাস দাস (৪৬) উপজেলার কালিকাপুর ( খৃস্টানপাড়া) গ্রামের মৃত গজেন্দ্র নাথ দাসের পুত্র। তিনি অল্প শিক্ষিত হলেও মেধা রয়েছে তীক্ষ্ম। তিনি কবিতা ও গল্প লিখতে পারেন। তিনি নিজ হাতে বেত ও বাঁশের তৈরী সোফা সেট সহ বিভিন্ন আসবাবপত্র এবং কাঠে খোঁদাই করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজি নজরুল ইসলাম , রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন প্রতিকৃতি তৈরী করে বিক্রি করতেন। তিনি একজন কবি,শিল্পীও বটে। তার আয় রোজগারের একমাত্র বাহন ছিল একটি ভ্যানগাড়ী।

চিকিৎসা করতে গিয়ে সেই ভ্যানগাড়ীটিও বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। অসুস্থ লুকাস দাস বলেন, আমার প্রতিভা অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য বহু দপ্তরে ঘুরেছি, আমাকে তুচ্ছ ভেবে কেহ বিষয়টি আমলে নেয়নি। দীর্ঘদিন ধরে আমি মরণব্যাধি হেপাটাইটিস বি রোগে ভুগছি। আমার সব সহায় সম্বল শেষ করেও সুস্থ্য হতে পারিনি। বর্তমানে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ডা. প্রিন্স আলফ্রেড সিং এর চিকিৎসাধীন রয়েছি।

ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। লুকাস দাস বলেন,আমি নিরুপায়, আমার জীবন বাঁচাতে যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সহযোগিতা করে থাকেন, আমি চির কৃতজ্ঞ থাকবো। লুকাস দাসের বিকাশ নম্বর ঃ ০১৭৮০৯১৬৮৭৭ ও ব্যাংক হিসাব নম্বর ঃ সোনালী ব্যাংক লিমিটেড, আটোয়ারী শাখা,পঞ্চগড়, সঞ্চয়ী হিসাব নম্বর : ১৯০২৬০১০১০৭৩৫।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit