শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

“ভারত সরকার ও ভারতের মিত্র বাহিনী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থাশীল”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : “মুক্তিযুদ্ধের অগ্নিশিখা চির ভাস্বর রাখতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত সরকার ও মুক্তিযুদ্ধের গৌরবধন্য ভারতের মিত্র বাহিনী সর্বোচ্চ আস্থাশীল।” 

ভারতের সড়ক, পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ভারতের সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান জেনারেল ড. ভি. কে. সিং সম্প্রতি দিল্লিতে তাঁর আব্দুল কালাম রেডের বাসভবনে বাংলাদেশের বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা ও তাঁর সহধর্মীনি শেখ রেহানাকে দেয়া নৈশভোজে উপরোক্ত মন্তব্য করেন। 

বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতের মিত্রবাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ হাসিনা অগাধ শ্রদ্ধা ও ভালবাসা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করে জেনারেল সিং বলেন, “ কেরেশমেটিক নেতৃত্বের অধিকারী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ ও ‘৭১- এ উভয় দেশের বীরদের আত্মদানের গৌরব গাঁথা নিরাপদ এবং বাংলাদেশের সমৃদ্ধি সুনিশ্চিত।”

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর জেনারেল ভি. কে. সিং ও মিত্রবাহিনীর সকল বীরদের প্রতি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে অসীম কৃতজ্ঞতা বিদ্যমান রয়েছে উল্লেখ করে মুসা বলেন, ভারত ও বাংলাদেশের জনগন এবং ভারত এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতের মিত্রবাহিনীর মৈত্রী বন্ধন চির অটুট থাকবে। 

নৈশ ভোজে জেনারেল ভি.কে. সিং এর সহধর্মীনী মিসেস ভারতী সিং, মিসেস শেখ রেহেনা মুসা ও নব প্রজন্ম মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি হাবিব-ই-আকবর এবং অন্যান্য অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, ভারতের সড়ক, মহাসড়ক ও যোগাযোগ মন্ত্রাণালয়ের মন্ত্রী শ্রী নিতিন কুমার গাডকারির সঙ্গে সাক্ষাৎ করেন বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা ও তাঁর সহধর্মীনি শেখ রেহানা।

এ সময় শ্রী নিতিন কুমার গাডকারি বলেন, বাংলাদেশ ও ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রনাঙ্গণে একে অন্যের জন্য রক্ত ঝরিয়ে ও জীবন উৎসর্গ করে একাত্ব হয়েছে ও পরস্পরকে নির্ভর করার পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে বন্ধুত্বের অটুট বন্ধনে আবদ্ধ হয়েছে। ভারত সরকার শেখ হাসিনার সরকারের পাশে সুদৃঢ়ভাবে থাকবে এবং বাংলাদেশের ভ্যানগার্ড বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ভারত সরকার সর্বোচ্চ আস্থাবান।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit