শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

‘সুড়ঙ্গ’ খোঁড়া শুরুর আগেই ‘কালপুরুষ’-এ নিশো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই অভিনেতাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। সেই অপেক্ষায় অবসান হতে যাচ্ছে এমন খবর মিলেছে ২০২২ সালের নভেম্বরেই। ওই সময়ই জানা যায়, ‘সুড়ঙ্গ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আলোচিত নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন এই সিনেমাটি। যেখানে নিশোর নায়িকা তমা মির্জা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই নিশোর ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। জানা গেছে, ‘কালপুরুষ’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা।  

এ বিষয়ে আরো জানা যায়, এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। যিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার সুপারস্টার জিত ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘মানুষ’ সিনেমার কাজে। সিনেমাটির কাজ শেষে দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।  

তবে এতোটুকু জানা গেল, ‘কালপুরুষ’ সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। সেই সঙ্গে অনান্য শিল্পী নির্বাচনও চলমান রয়েছে।  ‍

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit