শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

‘পাঠান’ দেখতে গিয়ে কটাক্ষের মুখে দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পাঠান’ ঝড় যেন থামছে না। সব জায়গায়ই এখন পাঠান দাপট। প্রশংসায় ভাসছে শাহরুখ-দীপিকার এ সিনেমা।  তবে এর প্রচারের জন্য একদম উল্টো পথে হেঁটেছেন বলিউডের এ দুই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করলেই এখন ‘পাঠান’ নিয়ে আলোচনা। কোথায় কী হচ্ছে, কোন তারকা কী বলছে, সেসবও জানা যাচ্ছে মুহূর্তেই।  আর এরই মাঝে মুম্বাইয়ের আইকনিক সিঙ্গেল স্ক্রিন গ্যালাক্সিতে দেখা গেল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, নায়িকা দীপিকা কালো পোশাকে শরীর ও মুখ ঢেকে হাজির হয়েছিলেন বান্দ্রার সিনেমা হলে।  এ সময় পরনে কালো রঙের ক্যাজুয়াল পোশাক, মাথায় কালো টুপি, মাস্ক পরা ছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর এমন সাজ থাকায় দর্শকরা দেখা পাননি তার।  তবে হ্যাঁ, পাঠান মুক্তির পর আগের বিকিনি বিতর্ক এখন অতীত।  পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা থাকা ছাড়াও তার আগমন ঘিরে ছিল কড়া নিরাপত্তা।

মুম্বাই পুলিশ থেকে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর কমতি ছিল না নায়িকার। গাড়ি থেকে নামার পর সরাসরি হলে প্রবেশ করেন দীপিকা।  কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসেন তিনি।  তবে এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি দীপিকা। সিনেমার প্রচারণায় এভাবে হলে আসার কারণে কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের মতে, এভাবে হলে আসার কী প্রয়োজন ছিল তার।  যদি মুখই না দেখাবে।  আবার কারও মতে, মুখ দেখাতে কী লজ্জা লাগছে নাকি?

এর আগে সিনেমার ‘বেশরম রঙ’ গান প্রকাশ হয়।  তাতে কমলা রঙের বিকিনিতে দেখা যায় দীপিকাকে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নানা মহলে হতে থাকে চর্চা।  সেই সময় পোশাক বিতর্কে সোশ্যালে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit