শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে। নিখোঁজ এ প্রার্থীর সন্ধান ও সত্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর নিখোঁজের সংবাদ দেখেছি। এটি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আসলে কী ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগামী নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই। তবে সিসি ক্যামেরার বিষয়টি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

তিনি আরও বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যেই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit