শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং কাণ্ডের সেই দুঃসময়কে পেছনে ফেলে দারুণভাবেই ক্রিকেটে ফেরেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক টানা দ্বিতীয় বছর জিতলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল। নারী ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন দেশটির উইকেটকিপার ব্যাটসম্যান বেথ মুনি। তিনি পেয়েছেন বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড।

সোমবার সিডনিতে জমকালো ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খেলোয়াড়, আম্পায়ার ও সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা। এ নিয়ে চতুর্থবারের মতো অ্যালান বোর্ডার মেডেল জিতলেন স্মিথ। এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে চারবার এই মেডেল পেলেন স্মিথ।

২০০০ সালে এ পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউ চারবারের বেশি সাফল্য পাননি। ১৭১ ভোট পেয়ে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্মিথ। পেছনে ফেলেছেন ট্রাভিস হেড (১৪৪ ভোট) ও ডেভিড ওয়ার্নারকে (১৪১ ভোট)। সেরা পাঁচে আরও ছিলেন মার্নাস লাবুশেন (১৩৮) ও উসমান খাজা (১৩২)। নারী ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জেতা মুনি ১২৯ ভোট পেয়ে পেছনে ফেলেছেন অধিনায়ক মেগ ল্যানিং (১১০) ও অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রাকে (৯৫)।

বর্তমানে আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন মুনি। তার হাতে উঠেছে মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। ছেলেদের ক্রিকেটে শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন খাজা। তিনি ২২ ভোট নিয়ে পেছনে ফেলেছেন লাবুশেন (২০) ও স্মিথকে (১৮)। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার। স্মিথের সমান ২৫ ভোট পেলেও টাইব্রেকারের মাধ্যমে ওয়ার্নারের হাতে ওঠে এ পুরস্কার।

টি-টোয়েন্টিতে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মার্কাস স্টয়নিস। আর এই সংস্করণের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা। ছেলেদের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী পেসার ল্যান্স মরিস। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মাইকেল নেসার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit