শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

অভিমানে ভারতীয় তারকার অবসর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : চার বছর ধরেই সুযোগের অপেক্ষায় ছিলেন। শেষপর্যন্ত মেলেনি সুযোগ। যে কারণে হতাশা আর অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় তারকা ওপেনার মুরালি বিজয়। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ৩৮ বছর বয়সি এই তারকা ওপেনার লিখেন- সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভালো কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের।

দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বিজয় লিখেন- বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর ভরসা রেখেছে। এছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই। সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বিজয় লিখেন- আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাদের বড় ভূমিকা ছিল। এছাড়া ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।

ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪৯০ রান করেন বিজয়। আইপিএলে ১০৬ ম্যাচে করেন ২ হাজার ৬১৯ রান। ভারতের হয়ে ৮৭টি ম্যাচ খেলা বিজয় কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ৩০ বছরের বেশি বয়স হলে কি দেশের হয়ে আর খেলা যায় না? সবাই মনে করে আমাদের যেন ৮০ বছর বয়স হয়ে গিয়েছে। ৩০ বছরের পরেও কেউ নিজের সেরা ছন্দে যেতে পারে। কে কেমন খেলছে সেটা দেখা প্রয়োজন।

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সবশেষ ম্যাচ খেলেন বিজয়। ভারতের হয়ে আর খেল সুযোগ না পাওয়ায় বিদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এদেশে সুযোগ পাচ্ছি না। সুযোগ পাওয়াটা আমার হাতে নেই; কিন্তু অন্য কোথাও সুযোগ খোঁজা আমার হাতে রয়েছে। সেটাই করার চেষ্টা করছি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit