শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রোমাঞ্চকর ম্যাচে রাসেলকে হারাল বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। টানা সাত ম্যাচ জিতে শীর্ষ স্থান আরো মজবুত করল অস্কার ব্রুজোনের দল। শনিবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় রোমাঞ্চকর ম্যাচটিতে বসুন্ধরা ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কিংসকে কঠিন চ্যালেঞ্জ জানায় শেখ রাসেল। প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। দ্বিতীয়ার্ধে ছড়িয়েছে রোমাঞ্চ। ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে চালকের আসনে বসে কিংস। তবে এক গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তুলে শেখ রাসেল। তবে রোবিনহোর জোড়া গোলে বড় জয় তুলে নেয় কিংস।

পঞ্চম মিনিটে শেখ রাসেলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রবসন রোবিনহো কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তার শট। ১১তম মিনিটে রাকিবের ক্রসে দারুণভাবে হেড করেন ল দরিয়েলতন কিন্তু তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৩২তম মিনিটে সুযোগ আসে মাপুকুর সামনে কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন কঙ্গোর এই স্ট্রাইকার। আশরাফুল রানার লম্বা কিক পান মাপুকু, তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন কিংস ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। বক্সের উপর থেকে মাপুকুর শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে হেমন্ত ভিনসেন্টের চেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় শেখ রাসেলকে।

অবশেষে ৬৫তম মিনিটে কিংস শিবিরের স্বস্তি ফেরান রবসন রোবিনহো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর আগে বক্সের মধ্যে রোবিনহোকে ফাউল করেন মনির আলম, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। ম্যাচে লিড পেয়ে আক্রমণে মনোযোগী হয় কিংস। তাতে সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে আসরর গফুরভের গতির শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আশরাফুল ইসলাম রানা। তবে ৭৩তম মিনিটে আর আটকাতে পারেনি। ব্যবধান দ্বিগুণ করে ফেলে কিংস। রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুর তালিপভের ভুল পাস পেয়ে পান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে বাম পায়ের মাপা শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ উজবেকিস্তানে এই মিডফিল্ডার।

৮০তম মিনিটে সেরা সুযোগ নষ্ট করেন দরিয়েলতন গোমেজ। রোবিনহোর পাসে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ব্রাজিলিয়ান। তবে দুই মিনিট বাদেই প্রতি আক্রমণে গিয়ে এক গোল শোধ দেয় শেখ রাসেল। চার্লস দিদিয়ের পাসে এমফন উদো দূরের পোস্টে অনায়াসে জাল খুঁজে নেন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক আনিসুর রহমান। লিগে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন এমফন। দ্বিতীয়ার্ধের শেষ ফ্রিকিকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রোবিনহো। তাতে বড় জয় নিশ্চিত হয় কিংসের।

লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে সবক’টিতেই জয় তুলে নেওয়া বসুন্ধরা কিংস ২১ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট অর্জন করা শেখ রাসেল আছে পঞ্চম স্থানে। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ঢাকা আবাহনীর। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit