শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বন্ধ হয়ে গেল বিবিসি আরবি রেডিওর সম্প্রচার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৭ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় বিবিসি আরবি রেডিওর সবশেষ সম্প্রচার হয়। তবে বিবিসি বাংলার মতো এক্ষেত্রেও বিবিসির অনলাইন সেবা চালু থাকবে। আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেয়া হবে বলে গত বছরের সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। আরবি ছাড়াও ওই ঘোষণায় বাংলা, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি।

তখন করপোরেশনটি বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। তবে রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত বিবিসির টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও এবং অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।

বিবিসি এম্পায়ার সার্ভিসের প্রথম কোনো বিদেশি ভাষায় রেডিও সম্প্রচার ছিল বিবিসি আরবি। এর প্রথম সম্প্রচার হয় ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। নেটওয়ার্কটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৫৬ সালের সুয়েজ সংকট, আরব-ইসরাইল যুদ্ধ, ফিলিস্তিনি আন্দোলন ও ইরাক আক্রমণের মতো আরববিশ্বের অসংখ্য ঘটনা কভার করে।

এর আগে ৩১ ডিসেম্বর দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়। বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ অক্টোবর, একটি সাপ্তাহিক নিউজলেটার দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে মিত্র পক্ষের বক্তব্য ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল বিবিসি বাংলা রেডিওর যাত্রা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সনধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit