শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘বাদ পড়া ক্রিকেটারদের তাসকিনকে অনুসরণ করা উচিত’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদ যেন ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। পারফরম্যান্সে তো বটেই, তার পরিশ্রম, মানসিকতাও প্রশংসিত হচ্ছে বেশ। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার কষ্টে চোখের পানি ফেলা তাসকিন এখন বাংলাদেশের পেস বোলিং বিভাগের নেতা।  

পারফর্ম করছেন বিপিএলেও। সর্বশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচেও যেমন, তাসকিনের দল অলআউট হয়ে যায় ১০৮ রানে। এরপর তাসকিন আগুনে বোলিং করেন। ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে কেবল ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। জয় পায় তাসকিনের দল ঢাকা।  

এবারের বিপিএলে তার দলের নেতৃত্বে আছেন নাসির হোসেন। তাসকিনকে ক্যারিয়ারের শুরু থেকেই দেখেছেন। এই যে বাঁক বদল তার, কীভাবে দেখেন? নাসির বলছেন, তাসকিন হতে পারেন বাকিদের জন্য অনুপ্রেরণা।

নাসির বলেছেন, ‘অবশ্যই তাসকিন অনুপ্রাণিত করবে (ফিরে আসতে চাওয়াদের)। কারণ এখন তরুণ যারা আসতেছে, একটা সময় ছিল…তাসকিনের কথাই বলি, সে যেভাবে প্রত্যাবর্তন করেছে। জাতীয় দল থেকে বাইর হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত। ’

‘আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বা নিজে উন্নতি করতে চান, তাহলে এখন যদি দুই ঘণ্টা অনুশীলন করেন হয়তো সে জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। অবশ্যই তাকে অনুসরণ করা উচিত। সে যে কষ্ট করে ও পরিশ্রম করে, তার ফল সে পাচ্ছে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও আল্লাহর রহমতে ভালো করছে। ’

শুধু পরিশ্রম, পারফরম্যান্সই নয়, তাসকিন বদলে ফেলেছেন নিজের মানসিকতা। নিজেকে আগে থেকে ভালো বুঝতে পারেন, পরিকল্পনাও আঁটতে পারেন দারুণভাবে। তার মানসিকতা বিপিএলে কাছ থেকে দেখেছেন নাসির।  

তিনি বলেছেন, ‘তা তো অবশ্যই, সে এখন যেখানে, যে পরিস্থিতিতেই খেলুক না কেন; ম্যাচের যেকোনো পরিস্থিতি হোক না কেন সে কখনই এই জিনিসটা অনুভব করে না যে আমরা হারতে এসেছি বা হারবো। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। দলকে সাহায্য করার জন্য শতভাগের চেয়েও বেশি চেষ্টা করে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit