শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

যে ১৫টি বড় রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির পরপরই সুনামির মতো ঝোড়ো বেগে ছুটে চলছে পাঠান। বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনে ‘পাঠান’ বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। শুধু ভারতেই নয়, বেশ কয়েকটি দেশের ব্ক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। সিনেমা বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই বিশ্বব্যাপী বলিউড রেকর্ডগুলো একজন ব্যক্তির নাম উজ্জ্বল করবে। তিনি শাহরুখ খান। 

পাঠানের একটি দৃশ্যে শাহরুখ ও সালমান

বক্স অফিস সূত্র মতে, এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, পাঠান তার উদ্বোধনী সপ্তাহে ১৬৩ কোটি (আরো বাড়বে) রুপির মতো সংগ্রহ করেছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও পাঠান ছুটছে ঝড়ের বেগে। দুই দিনের আন্তর্জাতিক বক্স অফিসে আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপির বেশি। বাণিজ্য সূত্র অনুসারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন ধামাকা পাঠান আন্তর্জাতিক বাজারে উদ্বোধনী সপ্তাহান্তে ৩০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে। এ ছাড়া বক্স অফিসে বেশ কিছু দুর্দান্ত রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে বলিউড বাদশাহর পাঠান। দেখে নিন এমন ১৫টি বড় রেকর্ড, যা পাঠান মাত্র তিন দিনেই ভেঙে দিয়েছে। 

  • হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে বড় নন-হলিডে উদ্বোধনী আয় 
  • বলিউডের সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় (৫৭ কোটি রুপি)
  • সর্বকালের সবচেয়ে বড় একক দিনের আয় 
  • সর্বকালের সবচেয়ে বড় দ্বিতীয় দিনের আয়
  • ভারতে সবচেয়ে বড় হলিডে কালেকশন (১২৭ কোটি)
  • বলিউডের প্রথম চলচ্চিত্র, যা পরপর দুই দিনে ৫০ কোটির বেশি আয় করেছে
  • এক দিনে ৬০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • এক দিনে ৬৫ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • এক দিনে ৭০ কোটি রুপি আয় করা প্রথম চলচ্চিত্র
  • ২ দিনে ভারতে ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা প্রথম চলচ্চিত্র
  • ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা দ্রুততম চলচ্চিত্র
  • বিশ্বব্যাপী এক দিনে ১০০ কোটি রুপি আয় করা প্রথম বলিউড চলচ্চিত্র
  • বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ১০০ কোটি রুপি আয় 
  • বিশ্বব্যাপী বক্স অফিসে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয়
  • বিশ্বব্যাপী বক্স অফিসে দ্রুততম ২৫০ কোটি রুপি আয়

এ ছাড়া পিভিআর, আইনক্স, সিনেপোলিস ও ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনসহ ভারতের সব ধরনের থিয়েটারে প্রথম দুই দিনে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র এবং জার্মানি, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে ভারতীয় চলচ্চিত্র হিসেবে প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে পাঠান। বক্স অফিসের বড় ১৫টি রেকর্ডসহ মাত্র দুই দিনেই মোট ৭৫টি রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহ শেষে বলিউডের বেশির ভাগ বক্স অফিস রেকর্ডই থাকবে পাঠান শাহরুখের ঝুলিতে। শাহরুখ ভক্তদের প্রত্যাশাও সেটাই। দেখা যাক, কোথায় গিয়ে থামে এই পাঠান ঝড়!

সূত্র : পিঙ্কভিলা

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit