শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আজ পদযাত্রায় বড় শোডাউনের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্কনিউজঃ চার দিনের পদযাত্রা কর্মসূচি দিয়ে রাজধানীর রাজপথে এককভাবে নামছে ঢাকা মহানগর বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজকের পদযাত্রায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর ২টায় রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ পদযাত্রা। উত্তরের প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারাও এতে অংশ নেবেন। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করবে। আশা করি, এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেগবান হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, আগের মতোই পদযাত্রা কর্মসূচিও আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। এ কর্মসূচির বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে অবগত করা হয়েছে।

এদিন ছাড়াও ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু করে মিরপুর-১নং হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল থেকে জুরাইন রেলগেট পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা দুপুর ২টায় শুরু হবে।

সূত্রমতে, পদযাত্রা কর্মসূচি সফলের জন্য দফায় দফায় বৈঠক করেছেন মহানগর নেতারা। তারা এ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক শক্তি জানান দিতে চাইছে। শৃঙ্খলা রক্ষায় নিজেদের উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসাবে শতাধিক নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি ছাড়াও সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে পদযাত্রায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে মহানগর উত্তরের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, পদযাত্রা সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। আশা করছি বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে গণজোয়ার সৃষ্টি হবে।

বিপুল/ ২৮.০১.২০২৩/সকাল ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit