শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

গেল বছর দেশের ৮৮.৬৭ শতাংশ ট্রেন যথাসময়ে ছেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : গত বছর (২০২২) বাংলাদেশ রেলওয়ের ইন্টারসিটি (আন্তঃনগর), মেইল ও এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে ৮৮ দশমিক ৬৭ শতাংশ ট্রেন সময় অনুযায়ী চলেছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের দেওয়া তথ্য বলছে, ২০২২ সালে ৮৭ দশমিক ৮৮ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। মেইল ও এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়েছে ৮৩ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও ৯৪ দশমিক ৬৮ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে ছেড়েছে। একই বছরে বাংলাদেশ রেলওয়ের পূর্ব জোনের ৯২ দশমিক ৪২ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে ছেড়েছে। যথাসময়ে মেইল ও এক্সপ্রেস ট্রেন ছেড়েছে ৮৪ শতাংশ। এছাড়াও ৯৫ দশমিক ২৫ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করে।

অপরদিকে, ২০২২ সালে রেলওয়ের পশ্চিম জোনের ৮৩ দশমিক ৩৪ শতাংশ আন্তঃনগর ট্রেন যথাসময়ে স্টেশন ছাড়ে। এছাড়াও ৮২ দশমিক ৯২ শতাংশ মেইল ও এক্সপ্রেস ট্রেন এবং ৯৪ দশমিক ১ শতাংশ লোকাল ট্রেন যথাসময়ে চলাচল করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit