শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

‘শাহরুখের আগামী সব ছবির নায়িকা থাকতে চাই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : করোনার ধাক্কায় দর্শকদের ওটিটি নির্ভরতা বাড়া এবং পরবর্তীতে দক্ষিণী সিনেমার দাপট কোণঠাসা করে ফেলেছিল বলিউড সিনেমাকে। মাঝে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও সেভাবে বক্স অফিস মাতাতে পারেনি। তখন অনেকেই মন্তব্য করেছিলেন বলিউডের দিন শেষ! মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। অথচ সেই সমালোচকদের চোখের পর্দা সরিয়ে দিলো বলিউড বাদশা শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের ‘পাঠান’।

দীর্ঘ ৪ বছর পর বাদশা যেন নিজের ছন্দেই ফিরলেন। পাশাপাশি শাহরুখ-দীপিকা জুটি মানেই যে দর্শকদের কাছে বিশেষ কিছু সেটা আবারও প্রমাণিত হলো। শুরু থেকে ‘পাঠান’ ঘিরে নানা সমালোচনা চললেও মুক্তির দিনই ভারতীয় সিনেমার রেকর্ডে ভাগ বসালো সিনেমাটি। প্রথমদিনই সিনেমাটি দেশ-বিদেশ মিলিয়ে ঘরে তুলেছে প্রায় ১১০ কোটি! শুধু ভারত থেকেই সিনেমাটির আয় করেছে ৫৫ কোটি। যা পেছনে ফেলেছে দক্ষিণী সুপারহিট সিনেমা ‘কেজিএফ টু’-কেও। এই সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫৩ কোটি ৯৫ লক্ষ।

dipika

এমনকি নিজের ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাও বলে বলে গোল দিয়েছেন শাহরুখ। যাদের প্রথম দিনের ব্যবসার অঙ্ক ছিল ৪৪ কোটি ৯৭ লক্ষ ও ৩৩ কোটি ১২ লক্ষ। সেই দুই সিনেমাতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘পাঠান’-এর রুবিনা, দীপিকা পাডুকোন। ‘পাঠান’ শুধু বক্স অফিস রেকর্ড গড়ছে এমনটাও নয়। সিনেমাটিতে শাহরুখ, দীপিকা, আব্রাহামের অভিনয় এবং ক্যামিও চরিত্রে সালমানের উপস্থিতিও দারুণ প্রশংসিত হচ্ছে দর্শক-সমালোচকদের কাছে। পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেই পাচ্ছেন প্রশংসাবাণী। বরাবরই অন্যের সমালোচনা করা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেত্রীও ‘পাঠান’-এর জয়গান করতে ভুল করছেন না। অন্যদিকে দর্শকরা সিনেমাটি দেখার পর নানা মাধ্যমে শাহরুখ-দীপিকার সিনেমা দেখে পয়সা উসুল হয়েছে বলেই জানাচ্ছেন। এমনকি দীপিকার ক্যারিয়ারের সেরা সিনেমাগুলো যে শাহরুখ ছাড়া সম্ভব নয়-এমন মন্তব্যও করছেন অনেকে। তাদের মতে, দীপিকার ক্যারিয়ার বরাবরই শাহরুখের হাতে। শাহরুখ আছেন বলেই দীপিকা আজ ক্যারিয়ারের শীর্ষ স্থানে অবস্থান করছেন। নিজের এমন সাফল্যে দীপিকা বলেন, ‘শাহরুখের সাথে জুটি মানেই দর্শকের অধিক ভালোবাসা। ক্যারিয়ারে অনন্য অর্জন। তাই শাহরুখের আগামী সব ছবির নায়িকা থাকতে চাই।’ 

dipika-1

দর্শকদের শুধু প্রশংসা নয়, তাদের আগ্রহের কারণে সিনেমাটি পুরো ভারতের প্রেক্ষাগৃহে মধ্যরাতেও শো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। ভারতে আপাতত মোট ৫হাজার ৫শ’টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২ হাজার ৫শ’। বিশ্বজুড়ে মোট ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘বাদশা’র কামব্যাক। শিগগিরই এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করছেন সিনেবোদ্ধারা। কেননা এরইমধ্যে ‘পাঠান’ দিয়ে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া স্ক্রিনও নতুন করে খুলেছে। সবকিছু ২৫০ কোটি বাজেটের এই সিনেমাটি ভারতীয় ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে বলেই মনে করছেন অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit