বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আইএমএফ’র শর্ত মানার পর পাকিস্তানি রুপির বড় দরপতন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ৯ দশমিক ৬ শতাংশ দরপতন ঘটেছে। দুই দশকের মধ্যে রুপির রেকর্ড দরপতন এটি। বৃহস্পতিবার সংবাদ সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে বুধবার রুপি-ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয় পাকিস্তান সরকার। এর ফলে বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দাম প্রত্যাহার করে নেয়। বুধবার দেশটিকে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। এর আগে বুধবার এই দর ছিল ২৩০ দশমিক ৯০ রুপি।

গত কয়েক বছর ধরে রিজার্ভ সঙ্কটের মধ্যে রয়েছে পাকিস্তান। গত বছর এই সঙ্কট আরও তীব্র হয়। ডলার সঙ্কট কাটাতে ২০১৯ সালে আইএমএফ’র কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। বন্যার কারণে বিপর্যস্ত পাকিস্তান গত বছর আরও ১০০ কোটি ডলার ঋণ নেয়। ওই সময় ঋণ প্রদানের শর্তের অংশ হিসেবে ডলার-রুপির বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য ইসলামাবাদ সরকারকে চাপ দেয় আইএমএফ। পাকিস্তানি ব্রোকারেজ হাউস জেএস গ্লোবাল জানিয়েছে, ১৯৯৯ সালের পর প্রকৃত ও শতাংশ উভয় ক্ষেত্রেই রুপির সবচেয়ে বড় দরপতন ঘটেছে। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit