শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

প্রথম দিনই বাজিমাত ‘পাঠান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন সফল। ছবির মুক্তির পর থেকেই ভারতজুড়ে চর্চায় রয়েছে ‘পাঠান’। ভারতের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও এই ছবি আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি।

প্রথম দিনেই একাধিক নজির সৃষ্টি করেছে পাঠান। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১) হিন্দি ছবির নিরিখে এখনও পর্যন্ত ‘পাঠান’-ই সবচেয়ে ব্যপ্তিতে মুক্তি পেয়েছে। প্রথম দিন ছবিটি দেশে মোট ৫,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

২) ছুটির দিন নয়, এমন দিনে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাতেও ব্যবসার অঙ্কে ‘পাঠান’ রয়েছে শীর্ষে।

৩) যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর তৃতীয় ছবি হিসেবেও ‘পাঠান’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এর আগে সিরিজের ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবি দুটোও প্রথম দিনে ব্যবসার নিরিখে নজির গড়েছিল।

৪) এখনও পর্যন্ত শাহরুখ খান অভিনীত ছবিগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৫) শাহরুখের পাশাপাশি জন আব্রাহামের কেরিয়ারেও ‘পাঠান’ই প্রথম দিনের ব্যবসার নিরিখে সব থেকে বড় ছবি।

৬) দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখনও পর্যন্ত অভিনেত্রীর কেরিয়ারে বক্স অফিসে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি ‘পাঠান’।

৮) ‘যশরাজ ফিল্মস’-এর ইতিহাসেও সংস্থা প্রযোজিত ছবির ক্ষেত্রেও প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৮) এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের কাছ থেকে দর্শক ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন ছবি উপহার পেয়েছেন। কিন্তু ‘পাঠান’ই তার ক্যারিয়ারের এখনও পর্যন্ত ছবিমুক্তির প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit