শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

এবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পাকিস্তানের বাবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২০২ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আইসিসির ২০২২ ওয়ানডে বর্ষসেরার মুকুট উঠল তার মাথায়। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তান অধিনায়ক। বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। গত বছর বাবরের ব্যাট থেকে মাত্র ৯ ওয়ানডেতে এসেছে ৬৭৯ রান। সেঞ্চুরি করেছেন ৩টি, হাফ সেঞ্চুরি ৫টি। গড় রান ৮৪.৮৭। 

২০২১ সালেও দুর্দান্ত খেলে বাবর বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বাবর। এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। সেখানে বাবর আজমই অধিনায়ক ছিলেন। জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির।বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি। 

বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখান। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। সূত্র: আইসিসি ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit