শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা; ফেসবুক ইনস্টাগ্রামে ফিরবেন ট্রাম্প!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। এ ঘটনার পর ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক।

তবে এবার তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর এর মাধ্যমে টানা দুই বছর নিষেধাজ্ঞার কবলে থাকার পর আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরছেন ট্রাম্প।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের রাজনীতিবিদরা কি বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’মেটার কর্মকর্তা নিক ক্লেগ বলেছেন, ‘ক্যাপিটাল হিল দাঙ্গায় অংশ নেওয়া দাঙ্গাবাজদের প্রশংসা করার পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে।’

তিনি জানিয়েছেন, তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টটির মাধ্যমে এখন আর সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরির সম্ভাবনা নেই। তবে ট্রাম্প যেহেতু এর আগে নিয়ম-নীতি ভঙ্গ করেছিলেন, যদি আরেকবার তিনি এমনটি করেন তাহলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit