শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

২২তম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ ফেব্রুয়ারির ১৯ তারিখ ভোটের দিন রেখে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

বুধবার ইসি ভবনে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন।

এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আজকে তফসিল ঘোষণার কথা বলেন।

কাজী আউয়াল বলেন, বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনে (ইসি) সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম এবং ইসি সচিব জাহাঙ্গীর আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের পরিচালক (জনসংযোগ) তারিক মাহমুদ বলেন, সিইসি স্পিকারের সাথে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করেছেন।

এ বিষয়ে অবহিত হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। সিইসি স্পিকারকে অবহিত করেন যে তারা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত।

সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আবদুল হামিদ ১৮ ফেব্রুয়ারি নির্বাচন হলেও ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৩ এপ্রিল।

কিউএনবি/বিপুল/২৫.০১.২০২৩/ বিকাল ৫.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit