শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মেয়েদের আইপিএল থেকে রেকর্ড পরিমাণ আয় বিসিসিআইয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতে ছেলেদের প্রিমিয়ার লিগের পাশাপাশি মেয়েদের প্রিমিয়ার লিগও বেশ জনপ্রিয়। তার প্রমাণও মিলছে। এবারের আসরে রেকর্ড ৪৬৭০ কোটি রুপিতে নিলাম থেকে বিভিন্ন কোম্পানি মোট পাঁচটি ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছে। যেটি ২০০৮ সালে আয়োজিত ছেলেদের আইপিএল থেকে বেশি।  

বুধবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারী জয় শাহ এক টুইটে এই বিডের বিষয়টি তুলে ধরেন। আগে মেয়েদের আইপিএল নাম থাকলেও এবার এই টুর্নামেন্টকে নতুন নাম দিয়েছে ভারতীয় বোর্ড। নাম রাখা হয়েছে ‘ওমেন্স প্রিমিয়ার লিগ’।  

টুইটে জয় শাহ বলেন, ‘আজ ক্রিকেটের জন্য ঐতিহাসিক এক দিন। ২০০৮ সালে অনুষ্ঠিত হওয়া ছেলেদের আইপিএলের রেকর্ড ভেঙে দিয়েছে ডব্লিউপিএলের উদ্বোধনী আসরের নিলাম। বিজয়ীদের অভিনন্দন! আমরা এটি থেকে ৪৬৬৯.৯৯ কেটি রুপি অর্জন করেছি। ’ 

ভারতীয় ক্রিকেট বোর্ড এক টুইটে কোন কোম্পানি কি পরিমাণ রুপিতে ফ্রাঞ্চাইজি নিজেদের করে নিয়েছে সে বিষয়টি উল্লেখ করে। যেখানে দেখা যায়, সর্বোচ্চ ১২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি কিনেছে আদানি স্পোর্টলাইন প্রাইভেট লিমিটেড। ৯১২.৯৯ কোটি রুপিতে দ্বিতীয় সর্বোচ্চ দাম দিয়ে মুম্বাইয়ের ফ্রাঞ্চাইজি কিনেছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড।  

৯০১ কোটি রুপিতে ব্যাঙ্গালুরুর ফ্রাঞ্চাইজি কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স প্রাইভেট লিমিটেড। ৮১০ কোটি রুপিতে দিল্লি ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড। সর্বশেষ ৭৫৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজি নিজেদের করে নিয়েছে কাপ্রী গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit