শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রাণনাশের ঝুঁকিতে দানি আলভেজের জেল পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রাণনাশের ঝুঁকিতে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজের জেল পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন বার্সেলোনার সাবেক এ ফুটবলার। খবর মার্কার।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে দানি আলভেজের বিরুদ্ধে। গত শুক্রবার স্পেনের পুলিশ স্টেশনে হাজিরা দিতে গেলে জেরার মুখে গ্রেফতার করা হয় তাকে।

এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

ওই তরুণীর অভিযোগ, বার্সেলোনা কিংবদন্তি আলভেজ গত ৩০ ডিসেম্বর একটি নৈশক্লাবে অনুমতি ছাড়াই তার অন্তর্বাসের ভেতরে হাত ঢুকিয়ে দেন আলভেজ।

স্পেনের সংবাদমাধ্যমগুলো বলছে, বার্সেলোনার জনপ্রিয় সাটন নাইটক্লাবে বন্ধুবান্ধবদের নিয়ে বছর শেষের উদযাপনে গিয়েছিলেন দানি আলভেজ। ওই সময় তিনি সম্মতি ছাড়াই এক নারীর অন্তর্বাসের ভেতর হাত ঢুকিয়ে দেন বলে অভিযোগ।

ঘটনার আকস্মিকতায় প্রথমে ঘাবড়ে যান ওই তরুণী। পরে বন্ধু ও নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন তিনি। কিছু সময়ের মধ্যেই নাইটক্লাব ছাড়েন দানি আলভেজ।

তবে এই অভিযোগ অস্বীকার করেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তিনি বলেন, আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে… আমি কীভাবে একজন নারীর সঙ্গে এটি করব? 

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্ব করেন আলভেজ। ওই ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে যান ৩৯ বছর বয়সী এ ফুটবলার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit