বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ভাড়া নিয়ে তর্ক, হাতে জুতা নেওয়ায় মালিককে হত্যা!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রথমে ভাড়া নিয়ে তর্ক, এরপর হাতে জুতা নেওয়ার বাড়ির মালিক শিরিনা বেগমকে (৬০) হত্যা করা হয়। হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ভাড়াটিয়া আমিন মিয়া (২৬) আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা বলেছেন। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপির আদালতে এ জবানবন্দি দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল-হোসাইন জানান, পৌর এলাকার মধ্য মেড্ডার মৃত হীরা মিয়ার ছেলে আমিন মিয়া একই এলাকার সবুজ আলীর বাড়িতে মাসিক ১৪০০ টাকায় একটি টিনের ঘরে ভাড়া থাকেন। গত তিন মাস যাবত আমিন মিয়া বাসা ভাড়া দিচ্ছিলেন না। শনিবার সকালে সবুজ আলীর স্ত্রী শিরিনা বেগম ভাড়া চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় শিরিনা বেগম পায়ের জুতা খুলে মারতে উদ্যত হলে আমিন গামছা দিয়ে তাকে হত্যা করেন। এরপর লাশটি লেপে মুড়িয়ে শয়ন কক্ষের খাটের নিচে লুকিয়ে রেখে দরজা তালা দিয়ে চলে যান।

তিনি আরো জানান, দীর্ঘ সময় শিরিনা বেগমকে পাওয়া না গেলে আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে বিকেলের দিকে আমিনের ঘরের দরজা খোলা দেখেন শিরিনার ছেলে। সেই ঘরে তল্লাশি করলে খাটের নিচে লেপে মোড়ানো শিরিনার অচেতন দেহ পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিনকে পেয়ে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় শিরিনার পরিবারের পক্ষ থেকে আমিন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit