শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বর্ষার শুরুতেই রাস্তা মেরামতের কাজ শেষ করার নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্ষার শুরুতেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। খোঁড়াখুঁড়ির কাজ এপ্রিলের আগে শেষ করতে হবে। ‘রাস্তা-ঘাট, পদ্মা সেতু, উড়াল সেতু যাই করা হোক, শৃঙ্খলা না থাকলে উন্নয়ন ম্লান হয়ে যাবে। ’

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিটিসিএ’র নতুন ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়। এতো উন্নয়নের পরও সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা নেই। দ্রুত শৃঙ্খলা আনতে হবে। শৃঙ্খলার জন্য সচেতনতার বিকল্প নেই।

মন্ত্রী বলেন, রোডস অ্যান্ড হাইওয়ের উন্নয়নের কাজ সমন্বয় করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হবেন এলজিআরডি মন্ত্রী। রাজধানীর চারপাশে ৪টি বাস টার্মিনাল নির্মাণ করা হবে। দূষণ বন্ধে সিটি করপোরেশনসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, সড়ক সচিব এবিএম আমানউল্লাহ নুরী, ডিটিসিএ নির্বাহী পরিচালকসহ সড়ক ও মহাসড়ক বিভাগের একাধিক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit