শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই। টানা ছয় ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়নরা। শনিবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চিটাগাং আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে অস্কার ব্রুজোনের দল।  

এ জয়ের ফলে ৬ ম্যাচে কিংসের পয়েন্ট ১৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আবাহনী ও শেখ জামাল থেকে ছয় পয়েন্টে এগিয়ে গেল কিংস। ম্যাচের শুরু থেকেই আবাহনীর ওপর প্রভাব বিস্তার করে খেলে বুসন্ধরা কিংস। গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি কিংসকে। চতুর্থ মিনিটেই রাকিব হোসেনের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় ক্লাবটি। আসরর গফুরভের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের কোণা থেকে চিপ শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন তিনি, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক পাপ্পু হোসেন।  

একাদশ মিনিটে কিংসের ব্যবধান বাড়ান দরিয়েলতন গোমেজ। রবসন রবিনিয়োর থ্রু পাস পান ইয়াসিন আরাফাত, তার কাটব্যাক থেকে মাপা শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লিগে দরিয়েলতনের এটা ষষ্ঠ গোল। দুই গোলে এগিয়ে থাকা কিংস প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায়। তবে সুযোগ নষ্টের ফলে প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকের কিংসের রক্ষণভাগকে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি চিটাগাং আবাহনী।  

৩২ মিনিটে সুযোগ হাত ছাড়া করেন রাকিব। প্রতি আক্রমণে গিয়ে মাঝ মাঠের সামনে থেকে দারুণ বল ছাড়েন রবসন রোবিনহো। বলের নিয়ন্ত্রণও নিয়েছিলেন রাকিব কিন্তু গোলরক্ষক পাপ্পুকে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দরিয়েলতনের সুযোগ মিসে ব্যবধান বাড়াতে পারেনি কিংস। অবশেষে ৭০ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় কিংস। রাকিবের ক্রসে ছয় গজ বক্সের ভেতরে আলতো করে পা লাগিয়ে বল জালে পাঠান ইয়াসিন আরাফাত।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit