শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বিশ্বব্যাংকের এমডি ঢাকায় আসছেন কাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফরে আগামীকাল (শনিবার) ঢাকায় আসছেন।  

৩ দিনের সফরে আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ-বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন করতে তিনি ঢাকায় একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।

ভ্যান ট্রটসেনবার্গ তার সফরে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তারপর থেকে বিশ্বব্যাংক প্রায় ৩৯ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ হিসেবে বাংলাদেশকে দেওয়া হচ্ছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit