শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সাদ গ্রুপের বিশ্ব ইজতেমায়ও সতর্ক অবস্থানে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : তাবলীগ জামাতের ভারতের নয়াদিল্লির বর্তমান আমির মাওলানা সা’দের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুরে জুমার নামাজে ইমামতি করবেন সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী। ময়দান পরিদর্শনে আসা ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেন, সরাকরি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বও সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগত দেশ বিদেশী মুসল্লিদের সেবায় কাজ করছে বিভিন্ন দপ্তরের হাজার কর্মকর্তা কর্মচারী। ইনশাআল্লাহ সমফভাবেই শেষ হবে ইজতেমা। 

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনের ৫৬তম বিশ্ব ইজতেমা উভয় পর্ব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ম্যোল্লা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার ভুলত্রুটি শুধরে নিয়ে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এবারও প্রায় ১০ হাজার সদস্য এজতেমার ভেতর বাহিরসহ টঙ্গীর পুরো এলাকায় নিয়োজিত থাকবে। এজতেমায় আসা লাখ লাখ মুসল্লির সেবা নিশ্চিতে গাজীপুর মহানগর পুলিশ এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।   

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit