শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

টটেনহ্যামের হতাশা, দ্বিতীয়ার্ধে ম্যানসিটির জমজমাট প্রত্যাবর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধে জমজমাট প্রত্যাবর্তন হলো ম্যানচেস্টার সিটির। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৪-২ গোলে তারা হারালো টটেনহ্যাম হটস্পারকে।এই ম্যাচ জয়ের বিকল্প নেই, ম্যাচের আগে সিটি বস পেপ গার্দিওলা বলেছিলেন সেই কথা। কারণ লিগ কাপে সাউদাম্পটন ও প্রিমিয়ার লিগে ম্যানইউর কাছে টানা হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। কিন্তু প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। হাল্যান্ড একাধিক সুযোগ নষ্ট করার বিপরীতে কুলুসেভস্কি ও এমার্সনের স্ট্রাইকে এগিয়ে যায় স্পাররা।

বিরতির পর সিটির জুলিয়ান আলভারেজ, আর্লিং হাল্যান্ড ও রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্লান হয়ে যায় টটেনহ্যামকে এগিয়ে রাখা দেজান কুলুসেভস্কি ও এমার্সন রয়্যালের গোল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় সিটির চেহারা। ড্রেসিংরুম থেকে গর্জন নিয়ে ফেরে এবং ৫৫ মিনিট পার হওয়ার আগেই আলভারেজ ও হাল্যান্ডের গোলে সমতা ফেরায়। এই মৌসুমে নরওয়েজিয়ান স্ট্রাইকারের এটি ২২তম লিগ গোল, যা গার্দিওলার মেয়াদে কোনো সিটি খেলোয়াড়ের সর্বোচ্চ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit