বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

তিল তেলের উপকার জানলে চমকে যাবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে তিলের নাড়ু খেতে পছন্দ করেন কমবেশি সবাই। ইদানীং অনেক স্বাস্থ্যসচেতন মানুষ স্যালাডেও ভাজা তিলের ব্যবহার করছেন। শরীরের নানা রোগব্যাধি দূর করতে তিল তেল বেশ উপকারী। বাঙালি রান্নায় খুব বেশি তিলের তেল ব্যবহার করা হয় না বটে। তবে এই তেলের এত গুণ জানলে অবাক হবেন আপনিও।

ভোজনরসিক বাঙালি হরেক রকম দেশি-বিদেশি রান্নাও বাড়িতে করে থাকেন, সে ক্ষেত্রে এই তেলের ব্যবহার করা যেতেই পারে। তিলের তেল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই রান্নায় এই তেলের ব্যবহার করলে তার স্বাদও বেড়ে যায় কয়েক গুণ। সুস্বাস্থ্য পেতে স্যালাডের ড্রেসিং হিসেবেও ব্যবহার করতে পারেন এই তেল।

তিল তেল কাদের জন্য বেশি উপকারী?

ডায়বিটিস নিয়ন্ত্রণ : ছোট থেকে বড়, সব বয়সীদের মধ্যেই ডায়াবিটিসের ঝুঁকি এখন অনেক বেশি। ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সাদা তিল।

রক্তচাপ বাগে আনতে : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাদা তিলের জুড়ি মেলা ভার। এই তিলে রয়েছে ম্যাগনেশিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এই তেলে রান্না করা ভালো?

ক্যানসারের ঝুঁকি কমায় :সাদা তিলের তেলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। তাই প্রতিদিনের খাবারে এই তেল ব্যবহার করলে শরীরে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যাদের কেমোথেরাপি নিতে হয়, তাদের খাদ্যতালিকায় এই তেল রাখার কথা বলেন পুষ্টিবিদরা।

গাঁটের ব্যথা উপশম করে : এই তেল হাড়কে মজবুত করে। তিলের তেলে রয়েছে তামা, যা গাঁটের ব্যথা, পা ফুলে যাওয়া, পেশিতে ব্যথা কিংবা বাতের ব্যথার উপশমে খুবই কার্যকর। যাদের আর্থারাইটিসের সমস্যা আছে তারাও তিলের তেল দিয়ে রান্না করতে পারেন, উপকার পাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit