শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মেসি বনাম রোনাল্ডো— জিতল কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসজির বিপক্ষে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে নেমেছিল সৌদি আরবের আল নাসর ক্লাব। তবে পিএসজির সঙ্গে পেরে উঠল না রোনাল্ডোর এ ক্লাব। ৫-৪ গোলে জিতল মেসি, এমবাপ্পে ও নেইমারের পিএসজি। খবর আলজাজিরার। 

মেসি, রোনাল্ডো, এমবাপ্পে— প্রত্যেকে রিয়াদের ফুটবল ভক্তদের মুগ্ধ করার জন্য এক ঘণ্টা সময় পেয়েছিলেন। এবং তারা হতাশ করেননি। স্টেডিয়াম ছিল কানায় কানায় ভর্তি। 

ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রদর্শনী ম্যাচ হলে কী হবে, মেসি-রোনাল্ডোদের কাছে এটি ছিল সম্মান রক্ষার লড়াইও। ৩ মিনিট গড়ানোর আগেই মেসির গোল দিয়ে শুরু হয় খেলা। নেইমারের নিখুঁত পাস ধরে মেসির দুরন্ত গোল। ১-০ এগিয়ে গিয়ে বেশি আক্রমণে উঠতে দেখা যায় পিএসজিকে। মাঝে নেইমার সহজ সুযোগ নষ্ট করেন। কিন্তু মেসির পাস থেকে এমবাপ্পে ১৯ মিনিটে ২-০ করলেও আফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এর পরেই রোনাল্ডোরা খেলায় ফেরেন। ৩৪ মিনিটে সমতা ফেরায় সৌদি অল স্টার একাদশ। বক্সের মধ্যে পিএসজি গোলরক্ষক নাভাস ফাউল করেন রোনাল্ডোকে। পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। এর মাঝেই ধাক্কা খায় পিএসজি। ৩৮ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুয়ান বার্নেট। ১০ জন হয়ে যায় পিএসজি। তবে তারা হাল ছাড়েনি। ৪৩ মিনিটের মাথায় এমবাপ্পের ক্রস থেকে দ্বিতীয় গোল করেন মারকুইনোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নেইমারকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমারের দুর্বল শট বাঁচিয়ে দেন আল-ওয়াইসি।

বিরতির বাঁশি বাজার ঠিক আগে রোনাল্ডো ফের সমতায় ফেরান। বক্সের বাইরে থেকে রোনাল্ডো ফ্রিকিক নিলে, তার শট ওয়ালে লেগে ফিরে এলেও, সার্জিও রামোসের ভুলে ফিরতি বলেই গোল করেন সিআর সেভেন।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিজে গোল করে ভুল সংশোধন করে নেন রামোস। এমবাপ্পের ক্রস থেকে গোল করে দলকে ৩-২ এগিয়ে দেন তিনি। রোনাল্ডোরা অবশ্য ৫৭ মিনিটের মাথায় আবার সমতা ফেরান। দক্ষিণ কোরিয়ার জাং এবার গোল করেন। তবে ২ মিনিট পরে বক্সের মধ্যে মেসির শটে হাত লাগিয়ে পেনাল্টি দেন সৌদির ডিফেন্ডার। এবার পেনাল্টি নিতে যান এমবাপ্পে। গোল করতে কোনো ভুল করেননি ফরাসি তারকা।

তবে খেলার রঙ ফিকে হয়ে যায়, যখন ৬০ মিনিটের পর মেসি, এমবাপ্পে, রোনাল্ডো এবং নেইমারকে তুলে নেওয়া হয়। এর পরও ৭৭ মিনিটের মাথায় পিএসজির হয়ে আরও একটি গোল করেন হুগো একিটিকে। খেলার অতিরিক্ত সময়ে সৌদির ক্লাবের হয়ে চার নম্বর গোল করেন ট্যালিস্কা। তবে ম্যাচটি পিএসজি ৫-৪ জিতে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit