শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে কে কখন বয়ান করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমার সাদপন্থিদের ৫৬তম পর্ব এটি। কিন্তু এর দুদিন আগেই প্রায় পূর্ণ হয়ে উঠে ইজতেমা ময়দান।

এভাবে ইজতেমার তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান। কে কখন বয়ান করবেন সেটি জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

শুক্রবার পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ান শেষে সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি), বাদ আসর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন, আর তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব বয়ান পেশ করবেন, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এর পর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit