মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে ঢাবির গণিত বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগেরর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. ছালমা নাছরীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিভিন্ন ক্ষেত্রে গণিতের মৌলিক ও প্রায়োগিক ব্যাবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের পরিকল্পনা ও লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের বিভাগের পাশাপাশি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের কল্যাণে এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

কিউএনবি/অনিমা/১৯ জানুয়ারী ২০২৩/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit