শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

২২তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু ২০ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : আগামী ২০ ডিসেম্বর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা-ইক্বরার উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ‘২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৩’। 

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন ইরানের শাইখ ক্বারী আহমাদ আবুল কাসেমী, মিসরের শাইখ ক্বারী মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের ক্বারী শাইখ আনোয়ারুল হাসান বুখারী এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিমবায়াবায়া।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও শিক্ষানুরাগী সুফী মো. মিজানুর রহমান। 

এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি, বিশ্বের প্রসিদ্ধ ক্বারীদের অন্যতম, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। 

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারী মো. ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। ক্বারী মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী। 

এ বছর সম্মেলন শুরু হবে ২০ জানুয়ারি সকাল ৮টায়। এদিন আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা-ইক্বরার সদস্য এদেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। 

আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। ঢাকায় উদ্বোধনের পর দেশের ১৫টি স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit