বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

যে ধরনের সিনেমায় অভিনয়ের ইচ্ছা মেহজাবিনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : এ সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দীর্ঘদিন ধরে নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিনয় দিয়ে বেশ প্রশংসিতও তিনি। 

তবে ভক্তদের জিজ্ঞাসা, কবে মেহজাবিনকে সিনেমাতে দেখতে পাবেন। ভক্তদেরও নিরাশ করতে চান না মেহজাবিন। সিনেমায় অভিনয়ে তারও আগ্রহ রয়েছে। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই দর্শকদের কাছে ভালো কিছু পৌঁছাক। অভিনয় যেহেতু করি, সিনেমায় অভিনয়ের ইচ্ছাও আমার আছে। তবে তা কবে পূরণ হবে বলতে পারছি না। ভালো গল্প ও চরিত্র হলে সিনেমায় কাজ করব। তবে এ মাধ্যমে আমার পছন্দের গল্প রয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, খুব এনজয় করি। নিশ্চয়ই এ ধরনের কাজের একটা অংশ হতে আমারও খুব ভালো লাগবে। সিনেমায় আমার এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহ আছে। তবে সিনেমায় অভিনয় করতেই হবে এমনটা ভাবি না।’ 

এদিকে জনপ্রিয় এ অভিনেত্রী নতুন বছরের শুরুতেই ‘কাজলের দিনরাত্রী’ নামে একটি নাটকে অভিনয় করেন। এ নাটকটি প্রচারে আসার পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। শিগগিরই নতুন নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit