বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

১৪০ কেজি ওজনের শরীর নিয়ে যা বললেন তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় রাকিম কর্ণওয়াল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার নিজের পারফরম্যান্সের তুলনায় শরীর নিয়েই বেশি আলোচিত। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ ম্যাগাজিনে কয়েকজন স্বাস্থ্যবান ক্রিকেটারের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত ওজন নিয়ে কার কী অভিজ্ঞতা, এখানে তা বর্ণনা করা হয়েছে। 

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ১৪০ কেজি ওজনের কর্ণওয়ালকে নিয়ে ট্রল হচ্ছে। 

নিজের শরীর নিয়ে ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমার শরীরের গঠন পরিবর্তন করতে আমি পারব না। আমি বেশি লম্বা বা বেশি বড়, আমি এটাও বলতে পারছি না। সবাই খাটো হয় না, স্লিমও হয় না। শুধু আমার দক্ষতাই দেখাতে পারব আমি।’

শুধু কর্ণওয়ালই নন, এ তালিকায় আছেন পাকিস্তানের আজম খান। দুই বছর আগে তিনি ৩০ কেজি ওজন কমিয়েছিলেন। তখন তার বাবা মঈন খান বলেছিলেন, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কেন এমনটি করছ? এটাই আজমকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল বলে কয়েক দিন আগে ক্রিকেট মান্থলিকে জানিয়েছেন। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে খেলতে এসেই প্রথম সেঞ্চুরি করে আলোড়ন তৈরি করেন আজম খান। খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের নবম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। 

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit