বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে এই শহরের তাপমাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর।  বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

সিএনএনের খবরে বলা হয়, শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন। 

শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস। অন্যতম শীতলতম স্থান হওয়ায় শহরের বাসিন্দারা এমনিতেই হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত।

শহরটির এক বাসিন্দা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার পরনে ছিল দুটি চাদর, একাধিক স্তরের হাতমোজা, টুপি ও হুড।

ইয়াকুৎস্ক শহরের ওই বাসিন্দা বলেন, আপনি এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই হয় আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।

২০১৮ সালে শহরটিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখন চোখের পাপড়ি পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit