বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম

মাঠে ঢুকেই দৌঁড়ে মাশরাফির দিকে ছুটলেন দর্শক, অতঃপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক  : ক্রিকেটার মাশরাফির জনপ্রিয়তা বলে বোঝানো যাবে না। এর আগেও একাধিকবার দেখা গেছে দর্শক ছুটে এসে মাঠেই জড়িয়ে ধরছেন মাশরাফিকে। এবারের বিপিএলেও মিললো এমন দৃশ্যের দেখা। মাঠে ঢুকেই মাশরাফির দিকে দৌঁড়ে গেলেন দর্শক।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলে ঢাকার বিরুদ্ধে লড়ছিল সিলেট। বল করছিলেন ইমাদ ওয়াসিম। ওভারের দ্বিতীয় বলে দিলশান মুনাবিরা আউটের পরই মাঠে হঠাৎ ঢুকে পড়ে এক দর্শক। সোজা দৌঁড়ে যান মাশরাফির দিকে।

পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যতক্ষণে এসেছেন, ততক্ষণে সেই দর্শক গিয়ে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়ে আছেন। একসময় ম্যাশকে কুর্নিশ করতে দেখা যায় তাকে। 

পরবর্তীতে সেই ভক্তকে ধরে ফেলেন মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, এরপর পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে।

ঘরোয়া ক্রিকেটে দর্শকের মাঠে ঢুকে পড়া এবারই প্রথম নয়। মাশরাফিকে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাচের সময় একবার এক ভক্ত জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনা ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সাকিব আল হাসানকেও জড়িয়ে ধরতে দেখা গেছে ভক্তদের।

মাশরাফি-ভক্তের নাম লুৎফুর রহমান হিরা (১৯)। এই ভক্ত বলেন, ‘মাশরাফি ভাই আমাকে ছেড়ে দিতে বলেছেন।’

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit