সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাইডেনের বাড়িতে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত বাড়িতে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য নেই বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। বাইডেনের ডেলাওয়্যারের বাড়ি থেকে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারের ঘটনায় ‘ভিজিটর লগ’ বা সেখানে যাওয়া ব্যক্তিদের তথ্য জানতে চেয়েছিল রিপাবলিকানরা।

হোয়ইট হাউসের কৌঁসুলির কার্যালয় থেকে সোমবার বলা হয়েছে, প্রেসিডেন্টদের ব্যক্তিগত বাড়িতে কারা যান সে ব্যাপারে তথ্য রাখা আদর্শ অভ্যাস নয়।

বিবিসি জানিয়েছে, জো বাইডেনের বাড়িতে এবং ওয়াশিংটনে তার ব্যবহৃত সাবেক একটি অফিসে অন্তত ২০টি নথি পাওয়া গেছে।

ওবামার আমলে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, নথিগুলো ওই সময়ের। সেসব নথির মধ্যে কিছু আবার ‘টপ সিক্রেট’। সেসব নথি ফাঁস হয়ে গেলে রাষ্ট্রীয় বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, একজন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউসের সমস্ত ফাইল ‘ন্যাশনাল আর্কাইভস’ এ অবশ্যই জমা দিতে হয়।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit