সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও আয়াত ওভারসীজের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ আহসান হাবিব। রবিবার ( ১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া বাংলা বাজার মাদরাসা প্রাঙ্গণে মির্জাপুর ইউনিয়নের বাছাইকৃত অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। আহসান হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান। আমি ঢাকায় থাকি। এসময় আমার এলাকায় প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় ব্যক্তি কাহিল হয়ে পড়ে।

অনেকের শীত নিবারণের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী গত বছরের ন্যায় এবারও কিছু কম্বল নিয়ে এসেছি। আজ কম্বল বিতরণ অনুষ্ঠানে কোন অতিথি বা কোন জনপ্রতিনিধিকে বলিনি। আমার মা দেলোয়ারা বেগম সহ পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালী ও বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার পরিবারের লোকজন, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit