শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

উত্তর জনপদের মঙ্গা এখন জাদুঘরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতায় ভোরের শিশির নয় যে টোকা দিলে পড়ে যাবে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়। যারা মায়ের বুক খালি করেছেন খেলা হবে তাদের বিরুদ্ধে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগামী বছর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। সেই খেলায় আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের উন্নয়নে নিয়োজিত হবে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, যে বিপদে-আপদে জনগণের পাশে থাকে না। সে বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না, হতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা মানুষকে আঁধার থেকে আলোর পথে এনেছেন। আজকে সূর্যোদয়ে সেই কথাই বলছে। উত্তর জনপদের মঙ্গা এখন জাদুঘরে চলে গেছে।

কম্বল বিতরণ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জাতীয় পার্টি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আদর্শিক কারণে জাতীয় পার্টি এখন আমাদের সাথে নেই। পণ্যের মূল্য বৃদ্ধি সম্পর্কিত প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। এতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তাই বড় বড় কাজ আর নির্বাচনের আগে গ্রহণ করা হবে না।

সভায় বিশেষ বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির নেতারা অতিথি পাখি মতো। সারা বছর তাদের খবর নেই। উত্তরের মানুষ শীতে মারা যাচ্ছে, অথচ তারা একটি কম্বলও বিতরণ করেনি। তিনি বলেন, আমাদের দেশ স্বাবলম্বী হয়ে ৬০তম থেকে ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। বিশেষ অতিথি রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার যোগ্য কন্যা শেখ হাসিনা। বিএনপি-জামায়াত দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হোসনে আরা লুৎফা ডালিয়া। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক সহ উত্তর জনপদের ৯টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা।

সভার পর নীলফামারীর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রংপুর বিভাগের অন্যান্য জেলায় প্রতিনিধিদের মাধ্যমে ৩০ হাজার কম্বল বিতরণের অংশ হিসাবে সৈয়দপুরেও ৩ হাজার কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এর আগে মন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতারা সৈয়দপুর বিমানবন্দর পৌঁছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit