শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ফাইনালের আগে আত্মবিশ্বাসী বেনজিমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখার মিশনে আজ বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে তিনটি শিরোপা জেতা রিয়াল এবার প্রথম ট্রফি জেতার অপেক্ষায়। সেই ফাইনালের আগে তেমন চাপে নেই রিয়াল, এমনটাই বলছেন দলের সেরা তারকা করিম বেনজিমা। সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে এল ক্লাসিকো মহারণ। ইতিহাস, ঐতিহ্য আর মর্যাদার লড়াইয়ের আগে সেমিফাইনালে দুই দলই জিতে এসেছে টাইব্রেকারে। সুপার কাপে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ১২ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল জিতে বার্সেলোনার পাশে বসার সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় রিয়ালের, বার্সা জিতেছে একটিতে।

দলের একাধিক সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, আগামী এক মাস নবনির্বাচিত নেতারা সারা দেশের জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিশেষ গুরুত্ব দেবেন। তাঁরা নির্বাচনের আগে তৃণমূলে দলের পূর্ণাঙ্গ কমিটি থাকা খুব দরকারি বলে মনে করছেন। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগে ময়মনসিংহ বিভাগের পাঁচ সাংগঠনিক জেলার সব এবং ৪০ সাংগঠনিক উপজেলার মধ্যে ৩৪টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। আগামী এক মাসের মধ্যে এসব জেলা-উপজেলায় কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কালের কণ্ঠকে বলেন, ‘একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিশ্চিত করে দলকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। গত ছয় মাসে আমরা যেসব জেলা-উপজেলা সম্মেলন করেছি, অনেক ক্ষেত্রেই সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি, আংশিক কমিটি হয়েছে। আমাদের প্রথম কাজ হলো, সর্বোচ্চ এক মাসের মধ্যে এসব কমিটি পূর্ণাঙ্গ করা। দলকে আরো জনসম্পৃক্ত করা এবং সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুতি বছরব্যাপী চলবে।’

দলীয় একাধিক সূত্র জানায়, যেসব এলাকায় সংসদ সদস্যদের সঙ্গে দলের নেতাদের দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো নিরসনের উদ্যোগ নেওয়া হবে। আগামী নির্বাচনে যাঁরা নৌকার প্রার্থী হবেন বা বর্তমানে দলের সংসদ সদস্য রয়েছেন, তাঁদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ওয়ার্ডে ও নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হবে। এর মধ্য দিয়ে দলের কর্মকাণ্ডকে নির্বাচনমুখী ও আরো গতিশীল করা হবে। ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটিগুলোর মাধ্যমেই মাঠে বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে মোকাবেলা করা হবে।

রংপুর বিভাগে সংগঠনকে শক্তিশালী করতে এর মধ্যেই কাজ শুরু করেছেন নবনির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদের বাসায় বৈঠক করেন রংপুর জেলা ও মহানগরের নেতারা। সেখানে বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীও উপস্থিত ছিলেন। বৈঠক থেকে অবিলম্বে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। তাঁরা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রংপুরে দলকে সুসংগঠিত করতে মহানগর ও জেলার নেতাদের জোরালো তাগিদ দেন।

রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী কালের কণ্ঠকে বলেন, ‘দলকে আগামী নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত করতে আমরা জোরালোভাবে কাজ শুরু করেছি। জেলা-উপজেলা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। নির্বাচনে যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলায় সাংগঠনিক শক্তির বিকল্প নেই।’

দলের জাতীয় সম্মেলনের আগেই রাজশাহী বিভাগের ৯ সাংগঠনিক জেলার সম্মেলন শেষ হয়েছে। তবে এগুলোর বেশির ভাগেরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। বিভাগের ৮৩ সাংগঠনিক উপজেলার মধ্যে প্রায় সব উপজেলাই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বেশির ভাগেরই পূর্ণাঙ্গ কমিটি হয়নি। নির্বাচনে আগে তৃণমূলের এসব কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, রাজশাহী বিভাগের যেসব উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন বাকি আছে, সেগুলো শিগগিরই হয়ে যাবে। কয়েকটি জেলা-উপজেলার কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা পড়লেও সেগুলো নিয়ে আপত্তি ওঠায় আবারও যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের এখন মূল কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরা, বিএনপি-জামায়াতের আমলে যে সন্ত্রাস-দুর্নীতি হয়েছে, সেগুলো মানুষকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দেওয়া। এ জন্য দলকে ঐক্যবদ্ধ করে, মানুষের কাছে গিয়ে তাদের আকৃষ্ট করার কাজে আমরা গুরুত্ব দিচ্ছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit